দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
উত্তর: দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার দিকটি প্রতিফলিত হয়েছে। তা নিচে বর্ণনা করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ উল্লেখ করা হয়েছে, রবীন্দ্রনাথ, আনন্দ, ন্যায্যতা ও আত্মা। আমরা জানি, রবীন্দ্রনাথ একটি সক্রিয় নামবাচক পদ। এরূপ পদের কোনো জাত্যর্থ থাকে না। তাই রবীন্দ্রনাথ পদের সংজ্ঞা দেওয়া যায় না। আনন্দ একটি মৌলিক গুণ। এরূপ গুণের কোনো শ্রেণি নেই। পাশাপাশি এর কোনো বিভেদক লক্ষণ চিহ্নিত করা যায় না। তাই এই পদের সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। এরূপ পদের কোনো শ্রেণি না থাকার কারণে এর সংজ্ঞা দেওয়া যায় না। আত্মা নামক পদের সংজ্ঞা নির্দেশ করা যায় না। কারণ এটি একটি অনন্য শ্রেণি। এর উচ্চতম কোনো শ্রেণি নেই। এ পদকে যুক্তিবিদ্যার ভাষায় 'sui generis [গণিত] বলে। এ ধরনের পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমা পরিলক্ষিত হয়। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ যে শব্দগুলো উল্লেখ আছে তা দ্বারা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার দিকটি প্রতিফলিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর