দৃশ্যকল্প-২ ও ৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে চিত্র প্রতিফলিত হয়েছে তাদের পার্থক্য নির্দেশ কর।
উত্তর: দৃশ্যকল্প-২' ও 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'অন্তর্ভুক্তি' ও শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি প্রকাশিত হয়েছে। এখানে 'করোনা'কে বৃহত্তর গোত্র 'ভাইরাস'-এর অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্ত বলে। এখানে যে ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেটি একটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। যেমন- জোয়ার-ভাটার নিয়মকে যখন মধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন সেটি হয় অন্তর্ভুক্তি। এখানে জোয়ার-ভাটার নিয়ম একটি বিশেষ নিয়ম এবং মধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। বৈজ্ঞানিক ব্যাখ্যার এক্ষেত্রে বিশেষ ও সার্বিক নিয়মের পারস্পরিক সম্পর্কও জানা যায়। অপরদিকে 'দৃশ্যকল্প-৩'-এ 'হাত ধোয়া' ও 'সুস্থ থাকার' মধ্যবর্তী পর্যায় 'জীবাণুমুক্তকরণ'কে দেখানো হয়েছে। তাই এ বিষয়টির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ব্যাখ্যা করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। বিভিন্ন কার্যের ক্ষেত্রে কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে। শৃঙ্খলযোজনে সকল পর্যায়কে শৃঙ্খলমুক্তভাবে উপস্থাপন করা হয়। যেমন- 'বিদ্যুৎ' ও 'বজ্রধ্বনির' মধ্যবর্তী পর্যায় হলো তাপ। শৃঙ্খলযোজনে 'বিদ্যুৎ' তাপ → বজ্রধ্বনি' আকারে শৃঙ্খলবদ্ধ করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই রূপের মাধ্যমে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে চিত্র প্রতিফলিত হয়েছে তাদে…
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর