দৃশ্যকল্প-১ সংজ্ঞার কোন বিষয়টি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনার বিষয়টি নির্দেশ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো একটি পদকে যেভাবে বর্ণনা করা হয় এখানে সেভাবে 'চিতাবাঘ'কে বর্ণনা করা হয়েছে। বর্ণনার মাধ্যমে কোনো একটি পদের জাত্যর্থের অংশবিশেষ উল্লেখের মাধ্যমে পদটিকে প্রকাশ করা হয়। অর্থাৎ বর্ণনায় কোনো একটি পদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ 'চিতাবাঘ'-এর বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনার বিষয়টি নির্দেশিত হয়েছে। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম- নেই। তাই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি পদকে বর্ণনা করতে পারে। এক্ষেত্রে অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। তবে বর্ণনার মাধ্যমে একটি পদ সম্পর্কে ধারণা লাভ করা গেলেও এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি না। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে বর্ণনার আশ্রয় গ্রহণ করে থাকে। এছাড়া যেসব ক্ষেত্রে সংজ্ঞা প্রদান করা যায় না, সেসব ক্ষেত্রে বর্ণনার আশ্রয় গ্রহণ করতে হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ সংজ্ঞার কোন বিষয়টি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর