উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তা সংজ্ঞা না বলে বর্ণনা বলাই যুক্তিযুক্ত। নিচে এর যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো-কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করাকে বলে বর্ণনা। বর্ণনায় শুধু পদের বিবৃতি দেওয়া হয়। যেমন-উদ্দীপকে রুবেল সূর্য সম্পর্কে বলেছে, সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র, যার আলোয় পৃথিবী আলোকিত। এখানে সে সূর্য পদের বিবৃতি দিয়েছে, সংজ্ঞা নয়। কারণ যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। মূল পদের অতিরিক্ত জাত্যর্থ প্রকাশের কোনো সুযোগ নেই।বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium or Property) ও অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করা হয়। এ কারণে এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া গেলেও সংজ্ঞা দেওয়া যায় না। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি। অপরদিকে, সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্যকোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ করা যায় না। এ কারণে যেসব পদের সংজ্ঞা দেওয়া যায়, সেসব পদের বর্ণনাও দেওয়া সম্ভব। এ কারণে উদ্দীপকের রুবেলের বক্তব্য বর্ণনা বলাই শ্রেয়।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত। এ কারণেই রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তা সংজ্ঞা না বলে বর্ণনা বলাই যুক্তিযুক্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর