উদ্দীপকে তুলির বক্তব্য যে বিষয়কে নির্দেশ করে তা উদাহরণসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে তুলির বক্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মানুসারে 'কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না'। এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। যেমন- টাকা হয় অর্থ। এখানে 'টাকা' ও 'অর্থ' সমার্থক শব্দ। এ কারণে টাকার সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকে তুলি হাতির সংজ্ঞায় বলে, 'হাতি হলো হস্তী। কিন্তু হাতি হলো হস্তী পদের সমার্থক বা প্রতিশব্দ। যার কারণে তুলির দেওয়া সংজ্ঞাটি চক্ৰক দোষে দুষ্ট। পরিশেষে বলা যায়, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কারণ প্রতিশব্দ ব্যবহার করলে একই কথার পুনরাবৃত্তি ঘটে। এর ফলে চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। এ কারণে তুলির বক্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তুলির বক্তব্য যে বিষয়কে নির্দেশ করে তা উদাহরণসহ বিশ্লেষণ …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর