দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।যৌক্তিক সংজ্ঞার নিয়ম (৩নং নিয়ম) অনুযায়ী, সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। যেমন: 'টাকা হয় অর্থ' - এখানে টাকাকে সমার্থক শব্দ (অর্থ) দিয়ে প্রকাশ করা হয়েছে। তাই চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।'দৃশ্যকল্প-১'-এ 'কুমার'কে 'অবিবাহিত' বলে প্রকাশ করা হয়েছে। আমরা জানি, 'কুমার' ও 'অবিবাহিত' হলো দুটি সমার্থক শব্দ। যেহেতু 'দৃশ্যকল্প- ১'-এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন (৩নং নিয়ম) করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই এখানে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর