উদ্দীপকে রনির উক্তিতে যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে?
উত্তর: রনির উক্তিতে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার একটি ভ্রান্ত রূপ হচ্ছে 'অতিব্যাপক সংজ্ঞা', যার উদ্ভব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এ নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্ত্যর্থ সমপরিমাণ হতে হবে, কম বা বেশি হতে পারবে না। কিন্তু কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট পদের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে 'অতিব্যাপক সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটে। উদ্দীপকের রনি বলে, 'হাতি হলো চতুষ্পদ জীব'। এ সংজ্ঞা অনুযায়ী হাতি চতুষ্পদ জীব হলেও হাতি ছাড়া আরও অনেক চতুষ্পদ জীব আছে। যেমন: গরু, ছাগল, বাঘ, সিংহ ইত্যাদি। এক্ষেত্রে হাতির এই সংজ্ঞাটি এসব চতুষ্পদ জীবের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অর্থাৎ এসব জীবও হাতির উল্লিখিত সংজ্ঞাটির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাই দেখা যায় 'হাতি' এবং 'চতুষ্পদ জীব' এর ব্যক্ত্যর্থ সমপরিমাণ নয়। বরং, 'হাতি' পদের চাইতে চতুষ্পদ জীব পদের ব্যক্ত্যর্থ বেশি। এ কারণে রনির বক্তব্যে 'অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনির উক্তিতে যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর