সীমার বক্তব্যে যে দুটি সংজ্ঞা দোষ ঘটছে তা বিশ্লেষণ করো।
উত্তর: সীমার বক্তব্যে চক্রক সংজ্ঞাদোষ ও অব্যাপক সংজ্ঞা দোষ ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করার প্রক্রিয়াকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন- “মানুষ হয় মানুষ জাতীয় জীব।" এ সংজ্ঞা মানুষ সম্পর্কে নতুন কিছুই বলা হয়নি। বরং একই কথা ঘুরিয়ে বলা হয়েছে। কারণ 'মানুষ' ও 'মনুষ্য' হলো সমার্থক শব্দ । উদ্দীপকে বর্ণিত ঘটনায় মানুষ পদের সংজ্ঞা প্রসঙ্গে সীমা বলে, “মানুষ হলো যুক্তিপ্রবণ জীব। এখানে 'যুক্তিপ্রবণ জীব' মানুষ পদের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই সীমার এ বক্তব্যে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় যদি পূর্ণ জাত্যর্থ তথা আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখের পরিবর্তে অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হয় এবং সেই গুণ যদি ঐ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞায় ভ্রান্তি দেখা দিবে। যা অব্যাপক সংজ্ঞায় হিসেবে গণ্য হবে। যেমন- “মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব'। এখানে 'কালো' গুণটি মানুষ পদের একটি অবিচ্ছদ্য অবান্তর লক্ষণ। কেননা, 'কালো' গুণটি সকল মানুষের বেলায় প্রযোজ্য নয়। উদ্দীপকে দেখা যায়, সীমা মানুষ পদের সংজ্ঞায় বলে, “মানুষ হলো হাস্যপ্রিয় জীব।” এখানে 'হাস্যপ্রিয়' গুণটি হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফলে সীমার সংজ্ঞাটি অব্যাপক সংজ্ঞায় পরিণত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সীমার বক্তব্যে যে দুটি সংজ্ঞা দোষ ঘটছে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর