আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি হলো- 'যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুবোর্ধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে আমরা যদি পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করি, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং তা হবে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Figurative Definition) | উদ্দীপকে উল্লিখিত ঘটনায় আসমা 'মানুষ' পদের সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। কারণ সে বলেছে 'মানুষ হলো কলুর বলদ।' অর্থাৎ সে 'মানুষ' পদের সংজ্ঞায় 'কলুর বলদ' নামক রূপক পদের আশ্রয় নিয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম বিরোধী। এ কারণেই বলা যায়, আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর