শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মামুনের বক্তব্যে যে ভুল রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে মামুনের বক্তব্যে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Too Narrow Definition) ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়।' এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত জাত্যর্থ উল্লেখ করি তাহলে উক্ত পদের ব্যক্ত্যর্থ হ্রাস পাবে। এর ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন স্বার্থপর জীব'। এখানে 'স্বার্থপর' বিশেষণটি মানুষ পদের বিয়োজ্য অবান্তর লক্ষণ এবং এটি মানুষ পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করায় অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পাশাপাশি এ দৃষ্টান্তে মানুষ পদের জাত্যর্থের সাথে স্বার্থপর শব্দটি অতিরিক্ত যোগ করায় মানুষের মধ্যে যারা স্বার্থপর তাদের এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু যারা স্বার্থপর নয় তাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করার সুযোগ এ সংজ্ঞায় নেই। কেননা 'মানুষ' পদের প্রকৃত ব্যক্ত্যর্থ থেকে সংজ্ঞাটি কম ব্যাপক। অর্থাৎ এখানে মানুষ পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মামুন 'বিড়াল' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'বিড়াল হয় চতুষ্পদী ইতর প্রাণী'। এখানে সে 'বিড়াল' পদের সংজ্ঞায় 'চতুষ্পদী ইতর' নামক অতিরিক্ত গুণ উল্লেখ করেছে। এ কারণে 'বিড়াল' পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, সংজ্ঞা প্রদানের সময় কোনো পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে এবং তা ঐ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকের মামুন 'বিড়াল' পদের সংজ্ঞায় দিতে গিয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করেছে বিধায় তার বক্তব্যে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মামুনের বক্তব্যে যে ভুল রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ…

উদ্দীপক

মিঃ পাটোয়ারী ক্লাসে যৌক্তিক সংজ্ঞা পড়াতে গিয়ে ছাত্র মিঠুকে "বিড়াল" পদের সংজ্ঞা দিতে বললেন। উত্তরে মিঠু বলল, "বিড়াল হয় প্রাণী"। পরে মামুনকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, স্যার "বিড়াল হয় চতুষ্পদী ইতর প্রাণী"। তখন মিঃ পাটোয়ারী বললেন, তোমাদের দুজনেরই উত্তর ভুল।

Chittagong · 2017

উত্তর

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition)।

উত্তর

কোনো পদের সংজ্ঞা নেতিবাচক বা নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হয়। এ রূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলা হয় নেতিবাচক সংজ্ঞা (Negative Definition)। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুযায়ী- 'কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না।' কারণ নেতিবাচক সংজ্ঞায় পদের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয় না। যেমন- 'চাঁদ নয় গ্রহ'। এখানে চাঁদ কী তা বলা হয়নি বরং চাঁদ কী নয় তা বলা হয়েছে। এ কারণে এটি একটি নেতিবাচক সংজ্ঞার দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে মিঠুর বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে- 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ (Connotation) উল্লেখ করতে হয়।' এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করি তাহলে উক্ত পদের ব্যক্ত্যর্থ (Denotation) বৃদ্ধি পাবে। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of too Wide Definition) ঘটবে। যেমন- 'মানুষ হয় জীব'। এখানে 'মানুষ' পদের সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তি' গুণটি বাদ পড়েছে। ফলে মানুষ পদের জাত্যর্থ হ্রাস পাওয়ার বিপরীতে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এ কারণে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের বর্ণিত ঘটনায় মিঠু 'বিড়াল' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'বিড়াল হয় প্রাণী'। এখানে 'বিড়াল' পদের সংজ্ঞায় আসন্নতম জাতির উল্লেখ থাকলেও বিভেদক লক্ষণটি বাদ পড়েছে। ফলে বিড়াল পদের জাত্যর্থ হ্রাস পাওয়ার বিপরীতে ব্যস্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকে মিঠুর বক্তব্য যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম বিরুদ্ধ।

উত্তর

উদ্দীপকে মামুনের বক্তব্যে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Too Narrow Definition) ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়।' এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত জাত্যর্থ উল্লেখ করি তাহলে উক্ত পদের ব্যক্ত্যর্থ হ্রাস পাবে। এর ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন স্বার্থপর জীব'। এখানে 'স্বার্থপর' বিশেষণটি মানুষ পদের বিয়োজ্য অবান্তর লক্ষণ এবং এটি মানুষ পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করায় অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পাশাপাশি এ দৃষ্টান্তে মানুষ পদের জাত্যর্থের সাথে স্বার্থপর শব্দটি অতিরিক্ত যোগ করায় মানুষের মধ্যে যারা স্বার্থপর তাদের এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু যারা স্বার্থপর নয় তাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করার সুযোগ এ সংজ্ঞায় নেই। কেননা 'মানুষ' পদের প্রকৃত ব্যক্ত্যর্থ থেকে সংজ্ঞাটি কম ব্যাপক। অর্থাৎ এখানে মানুষ পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মামুন 'বিড়াল' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'বিড়াল হয় চতুষ্পদী ইতর প্রাণী'। এখানে সে 'বিড়াল' পদের সংজ্ঞায় 'চতুষ্পদী ইতর' নামক অতিরিক্ত গুণ উল্লেখ করেছে। এ কারণে 'বিড়াল' পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, সংজ্ঞা প্রদানের সময় কোনো পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে এবং তা ঐ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকের মামুন 'বিড়াল' পদের সংজ্ঞায় দিতে গিয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করেছে বিধায় তার বক্তব্যে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।