উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সোহেলের বক্তব্যে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Redundant Definition) ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং সে অতিরিক্ত গুণ যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন— মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারশীল প্রাণী। এখানে অতিরিক্ত 'বিচারশীল' গুণটি মানুষ পদের উপলক্ষণ, জাত্যর্থ নয়। এ কারণে এটি বাহুল্য সংজ্ঞা হিসেবে পরিগণিত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সোহেল মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব। এখানে মানুষ পদের প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণ উল্লেখ করা হয়েছে। যা মানুষ পদের উপলক্ষণ মাত্র, জাত্যর্থ নয়। অর্থাৎ সোহলের বক্তব্য বাহুল্য দোষে দুষ্ট ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর