শেয়ারFacebookWhatsApp

'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণার পার্থক্য পাঠ্যবিষয়ের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: 'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণায় যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয় ফুটে উঠেছে। নিচে উভয় বিষয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা করা হলো— ১. যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন— 'মানুষ' পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় শীলা বলে, মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। অর্থাৎ তার বক্তব্যে 'মা' পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় বিধায় এটি একটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত । অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা আবশ্যক নয়। যেমন— 'মানুষ' পদের বর্ণনায় আমরা শুধু জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি যেকোনো একটি গুণ উল্লেখ করতে পারি। কিংবা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি একটিও গুণ উল্লেখ না করে নিছক বিবৃতি দিতে পারি। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মীনা বলে, মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব । অর্থাৎ এখানে সে 'মা' পদের নিছক বিবৃতি দিয়েছে। এ কারণে মীনার বক্তব্য বর্ণনা হিসেবে পরিগণিত ২. সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ গ্রহণযোগ্য নয়। অপরদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium or Property) ও অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করা হয়। ৩. সংজ্ঞার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই। যেমন— উদ্দীপকের মীনা যে বিবৃতি প্রদান করে তা বর্ণনা হিসেবে বিবেচিত। কারণ, সে কোনো নিয়ম ব্যতিরেকে 'মা' পদের বিবৃতি দিয়েছে। ৪. যে সকল পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে পদের বর্ণনাও প্রদান করা যায়। কিন্তু এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া যায় কিন্তু সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি । পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে আমরা ব্যবহারিক জীবনে যেরূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত। এ কারণেই 'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণায় পার্থক্য লক্ষ করা যায়

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণার পার্থক্য পাঠ্যবিষয়ের আলোকে ব্যাখ্…

উদ্দীপক

দীপা ম্যাডাম ক্লাসে ঢুকেই প্রশ্ন করলেন, 'মা' সম্পর্কে তোমাদের ধারণা কী? মীনা বলল, "মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব।" "মোটেই না, মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে।"- শীলার উত্তর। ম্যাডাম বললেন, "ভিন্ন আঙ্গিকে তোমাদের দুজনের ধারণাই ঠিক।"

Comilla · 2017

উত্তর

জাত্যর্থের ইংরেজি প্রতিশব্দ হলো Connotation।

উত্তর

বিভেদক লক্ষণ না থাকায় স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না । আমরা জানি, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। যেমন- নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি। এরূপ পদের ব্যক্ত্যর্থ থাকলেও জাত্যর্থ থাকে না। অর্থাৎ স্বকীয় নামবাচক পদের কোনো বিভেদক লক্ষণ থাকে না। এ কারণে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকে মীনার ধারণা পাঠ্যসূচির 'বর্ণনা' (Description) বিষয়ের সাথে মিল রয়েছে। কোনো পদের উপলক্ষণ ও অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করা হলে তাকে বর্ণনা বলে। অর্থাৎ বর্ণনায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দেওয়া হয়। যেমন— 'মানুষ' পদের বর্ণনায় আমরা বলতে পারি, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তার ব্যক্তিত্ব আছে।' উদ্দীপকে বর্ণিত ঘটনায় মীনা বলে, 'মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব।' অর্থাৎ সে 'মা' পদের নিছক বিবৃতি দিয়েছে। পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য গুণ উল্লেখ করেনি। এ কারণে মীনার ধারণা বর্ণনা হিসেবে পরিগণিত |

উত্তর

'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণায় যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয় ফুটে উঠেছে। নিচে উভয় বিষয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা করা হলো— ১. যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন— 'মানুষ' পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় শীলা বলে, মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। অর্থাৎ তার বক্তব্যে 'মা' পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় বিধায় এটি একটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত । অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা আবশ্যক নয়। যেমন— 'মানুষ' পদের বর্ণনায় আমরা শুধু জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি যেকোনো একটি গুণ উল্লেখ করতে পারি। কিংবা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি একটিও গুণ উল্লেখ না করে নিছক বিবৃতি দিতে পারি। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মীনা বলে, মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব । অর্থাৎ এখানে সে 'মা' পদের নিছক বিবৃতি দিয়েছে। এ কারণে মীনার বক্তব্য বর্ণনা হিসেবে পরিগণিত ২. সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ গ্রহণযোগ্য নয়। অপরদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium or Property) ও অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করা হয়। ৩. সংজ্ঞার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই। যেমন— উদ্দীপকের মীনা যে বিবৃতি প্রদান করে তা বর্ণনা হিসেবে বিবেচিত। কারণ, সে কোনো নিয়ম ব্যতিরেকে 'মা' পদের বিবৃতি দিয়েছে। ৪. যে সকল পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে পদের বর্ণনাও প্রদান করা যায়। কিন্তু এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া যায় কিন্তু সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি । পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে আমরা ব্যবহারিক জীবনে যেরূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত। এ কারণেই 'মা' সম্পর্কে শীলা ও মীনার ধারণায় পার্থক্য লক্ষ করা যায়
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।