উদ্দীপকে মিঠুর বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লংঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিঠুর বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে- 'কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ (Connotation) উল্লেখ করতে হয়।' এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করি তাহলে উক্ত পদের ব্যক্ত্যর্থ (Denotation) বৃদ্ধি পাবে। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of too Wide Definition) ঘটবে। যেমন- 'মানুষ হয় জীব'। এখানে 'মানুষ' পদের সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তি' গুণটি বাদ পড়েছে। ফলে মানুষ পদের জাত্যর্থ হ্রাস পাওয়ার বিপরীতে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এ কারণে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের বর্ণিত ঘটনায় মিঠু 'বিড়াল' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'বিড়াল হয় প্রাণী'। এখানে 'বিড়াল' পদের সংজ্ঞায় আসন্নতম জাতির উল্লেখ থাকলেও বিভেদক লক্ষণটি বাদ পড়েছে। ফলে বিড়াল পদের জাত্যর্থ হ্রাস পাওয়ার বিপরীতে ব্যস্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকে মিঠুর বক্তব্য যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম বিরুদ্ধ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিঠুর বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লংঘন করা হয়েছে? …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর