ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এর মধ্যে ছক-১ এর বিভাজন প্রক্রিয়া ভ্রান্ত হলেও ছক-২ এর প্রক্রিয়া সঠিক। একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে কোনো শ্রেণিকে তার অন্তর্গত উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। সাধারণত বিভক্ত উপশ্রেণি দুটির মধ্যে একটিতে সূত্রের ঐ বিশেষ গুণটি বিদ্যমান থাকে। আর অন্যটিতে বিশেষ গুণটি অনুপস্থিত থাকে। যেমন- ছক-২ এ বর্ণিত মানুষ পদকে 'সভ্যতার' ভিত্তিতে সভ্য মানুষ ও অসভ্য মানুষে বিভক্ত করা হয়েছে। এ বিভক্তকরণে যৌক্তিক বিভাগের ছয়টি নিয়মই অনুসরণ করা হয়েছে । তাই এটি একটি শুদ্ধ যৌক্তিক বিভাগ। আমরা জানি, যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে ক্রমিক বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা যাবে না।' কিন্তু ছক-১ এ মানুষ পদকে বাদ দিয়ে 'জীব' জাতিকে 'শিক্ষিত মানুষ' ও 'অশিক্ষিত মানুষ' পদে বিভক্ত করা হয়েছে। এ কারণে ছক-১ এর দৃষ্টান্ত হলো ভ্রান্ত যৌক্তিক বিভাগ। যা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি হিসেবে পরিগণিত। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগে একটিমাত্র মূলসূত্র অনুসরণ করে পদের বিভাগায়ন করা যায়। এ বিভাগায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ পদের মধ্যবর্তী স্তর বাদ দেওয়া যায় না। কিন্তু ছক-১ এ এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। এ কারণেই ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়ায় ভিন্নতা লক্ষণীয় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর