দৃষ্টান্ত-১ এ বিভাগের কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং কী ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং এখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। এছাড়া যৌক্তিক বিভাগের ১ম নিয়ম অনুযায়ী জাতি বা শ্রেণিবাচক পদ ছাড়া অন্যকোনো পদের যৌক্তিক বিভাগ করা যায় না। যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। অঙ্গগত বিভাগ কোনো সঠিক বিভাগ নয় এবং এটি কোনো তাৎপর্য বহন করে না। যৌক্তিক বিভাগের নিয়ম না মানার কারণে অলগত বিভাগ অনুপপত্তি ঘটে থাকে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে শিকড়, কান্ড, পাতা, ফুল ও ফলে বিভক্তিকরণ করা হয়েছে, যেখানে অলগত বিভাগই পরিলক্ষিত হয়। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করার কারণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে প্রথম শর্তই হলো- এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিবাচক পদ থাকতে হবে। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ বিভাগের কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং কী ঘটেছে? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর