শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক বিভাগের আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে গুণগত বিভাগের ইঙ্গিত পাওয়া যায়। নিচে উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- অঙ্গগত বিভাগ এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে এ প্রকার বিভাগের অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়, তখন যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করে দেখানো হয়েছে, যা অঙ্গগত বিভাগ। তাই অঙ্গগত বিভাগ হলো ত্রুটিপূর্ণ যৌক্তিক বিভাগ। অপরপক্ষে গুণগত বিভাগও এক প্রকার অনুপপত্তি। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসরণ না করার কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগ হলো কোনো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। তাই কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। এটি যৌক্তিক বিভাগের একটি, আবশ্যিক নিয়ম। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ একটি আনারসকে তার স্বাদ, গন্ধ, বর্ণ ইত্যাদি গুণে যে বিভক্ত করা হয়েছে, তা গুণগত বিভাগ। গুণগত বিভাগ যৌক্তিক বিভাগের নিয়মসংগত নয় বিধায় এটি একটি ভ্রান্ত প্রক্রিয়া। পরিশেষে বলা যায়, অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ উভয়ই ত্রুটিপূর্ণ বিভাগ। উভয় প্রকার অনুপপত্তি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনের ফল। তাই উভয় প্রকার বিভাগই ভ্রান্ত বিভাগ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক বিভাগের আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচ…

উদ্দীপক

দৃষ্টান্ত-১: একটি গাছকে শেকড়, কান্ড, পাতা, ফুল ও ফলে বিভক্তিকরণ। দৃষ্টান্ত-২: একটি আনারসকে তার স্বাদ, গন্ধ, 'বর্ণ ইত্যাদিতে বিভক্তিকরণ।

Comilla · 2024

উত্তর

যে যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ বেশি হয় তাকে অতিব্যাপক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগ সবসময়ই একটি নীতি' বা সূত্রের ওপর নির্ভরশীল। একটি শ্রেণিকে বিভাগের সময় প্রথমে একটি গুণকে বেছে নেওয়া হয়। এগুণ যাদের মধ্যে বর্তমান তাদেরকে একদিকে আর যাদের মধ্যে অবর্তমান তাদেরকে অন্যদিকে বিভাগ করা হয়। এক্ষেত্রে একটিমাত্র মূলনীতিকে অনুসরণ করা হয়, যে পদটি ব্যস্ত্যর্থ যথার্থভাবে বিশ্লেষণ করা যায়। যদি একাধিক মূলনীতি অনুসরণ করা হয়, তাহলে বিভক্ত উপজাতিগুলো একটি অন্যটির সাথে মিশে যাবে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র মূলসূত্র গ্রহণ করতে হয়।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং এখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এখানে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। এছাড়া যৌক্তিক বিভাগের ১ম নিয়ম অনুযায়ী জাতি বা শ্রেণিবাচক পদ ছাড়া অন্যকোনো পদের যৌক্তিক বিভাগ করা যায় না। যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। অঙ্গগত বিভাগ কোনো সঠিক বিভাগ নয় এবং এটি কোনো তাৎপর্য বহন করে না। যৌক্তিক বিভাগের নিয়ম না মানার কারণে অলগত বিভাগ অনুপপত্তি ঘটে থাকে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে শিকড়, কান্ড, পাতা, ফুল ও ফলে বিভক্তিকরণ করা হয়েছে, যেখানে অলগত বিভাগই পরিলক্ষিত হয়। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করার কারণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে প্রথম শর্তই হলো- এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিবাচক পদ থাকতে হবে। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অঙ্গগত বিভাগ এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে গুণগত বিভাগের ইঙ্গিত পাওয়া যায়। নিচে উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- অঙ্গগত বিভাগ এক প্রকার ত্রুটিপূর্ণ বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনের কারণে এ প্রকার বিভাগের অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল জাতি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয়, তখন যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ একটি গাছকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করে দেখানো হয়েছে, যা অঙ্গগত বিভাগ। তাই অঙ্গগত বিভাগ হলো ত্রুটিপূর্ণ যৌক্তিক বিভাগ। অপরপক্ষে গুণগত বিভাগও এক প্রকার অনুপপত্তি। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসরণ না করার কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগ হলো কোনো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। তাই কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। এটি যৌক্তিক বিভাগের একটি, আবশ্যিক নিয়ম। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন- উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ একটি আনারসকে তার স্বাদ, গন্ধ, বর্ণ ইত্যাদি গুণে যে বিভক্ত করা হয়েছে, তা গুণগত বিভাগ। গুণগত বিভাগ যৌক্তিক বিভাগের নিয়মসংগত নয় বিধায় এটি একটি ভ্রান্ত প্রক্রিয়া। পরিশেষে বলা যায়, অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ উভয়ই ত্রুটিপূর্ণ বিভাগ। উভয় প্রকার অনুপপত্তি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনের ফল। তাই উভয় প্রকার বিভাগই ভ্রান্ত বিভাগ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।