দৃষ্টান্ত-১ কোন ধরনের যৌক্তিক বিভাগ? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এর বিভাজন প্রক্রিয়াটি একটি সঠিক যৌক্তিক বিভাগ। কেননা এখানে যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্তার্থ বিশ্লেষণ করে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এ 'মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এ 'মানুষ' নামক শ্রেণিবাচক পদটিকে একটিমাত্র মূলনীতির (সভ্যতার) ভিত্তিতে 'সভ্যমানুষ' ও 'অসভ্যমানুষ' এই দুটি উপজাতিতে বিন্যস্ত করা হয়েছে। 'মানুষ' শ্রেণিবাচক পদটির যে ব্যক্ত্যর্থ বিভক্ত উপজাতিদ্বয়ের (সভ্যমানুষ ও অসভ্যমানুষ) ব্যক্ত্যর্থের সমান। এখানে একটিমাত্র মূলনীতি অনুসরণ করার কারণে যৌক্তিক বিভাগের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। অতএব বলা যায়, দৃষ্টান্ত-১ এর বিভাজন প্রক্রিয়াটি একটি সঠিক যৌক্তিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন ধরনের যৌক্তিক বিভাগ? তা ব্যাখ্যা কর।
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর