চিত্র-১ যৌক্তিক বিভাগের কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ ত্রিভুজকে সমকোণী, সমদ্বিবাহু ও বিষমবাহু শ্রেণিতে বিভক্ত করায় সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এই বিভাজন প্রক্রিয়ায় একের অধিক সূত্র বা নীতি গ্রহণ করা হয়েছে। এই বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের পরিপন্থি। দ্বিতীয় নিয়মটি হলো যৌক্তিক বিভাগে একই সময় একটিমাত্র বিভাগের মূলসূত্র গ্রহণ করতে হবে। অর্থাৎ একই বিভাগে একাধিক মূলসূত্র গ্রহণ করা যাবে না। এই নিয়ম অমান্য করে একই বিভাগে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে বিভাগ ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি। চিত্র-১ এ ত্রিভুজকে সমকোণী, সমদ্বিবাহু ও বিষমবাহু নামক উপজাতিতে ভাগ করার সময় 'কোণ' ও 'বাহু' এই দুটি সূত্র বা নীতি গ্রহণ করা হয়েছে। ফলে এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের উপরিউক্ত নিয়ম লঙ্ঘন হয়েছে এবং সংকর বিভাগ অনুপপত্তি সংঘটিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ যৌক্তিক বিভাগের কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর