শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কাশেম মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কাশেম মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে বলে যৌক্তিক বিভাগ। কোনো একটি বৃহত্তম শ্রেণিকে তার অন্তর্গত ও ক্ষুদ্রতম শ্রেণিকে বিভক্ত করা বা একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগের মুখ্য বিষয়। এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। কখনোই একাধিক মূলসূত্র গ্রহণ করা যাবে না। উদ্দীপকের কাশেম মিয়া জমি ভাগ করার সময় যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম অনুসরণ করে যেকোনো একটি নীতি অর্থাৎ উর্বরতার ভিত্তিতে জমি ভাগ করছেন। তিনি উর্বরতার ভিত্তিতে জমিকে 'উর্বর' ও 'অনুর্বর' এই দুই ভাগে ভাগ করেছেন। এখানে কাশেম মিয়া তার জমি ভাগ করার মূলসূত্র একটি ছিল, তাই এখানে যৌক্তিক বিভাগের সঠিক প্রয়োগ ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কাশেম মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মের…

উদ্দীপক

কাশেম মিয়া পৈতৃক সূত্রে পাওয়া অল্প কয়েক খন্ড জমিতে অধিক ফসল পাওয়ার আশায় তিনি জমিগুলোকে উর্বরতার ভিত্তিতে দু'ভাগে ভাগ করে উর্বর জমিতে তরমুজ এবং অনুর্বর জমিতে পুকুর খনন করে মাছ চাষ। করলেন। তার উর্বর জমিতে তরমুজের ফসল খুব ভালো হয়েছে। তিনি তরমুজগুলোকে বড়, গোলাকার ও সবুজ এই তিন ভাগে ভাগ করেন।

Rajshahi · 2024

উত্তর

কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করাকে অঙ্গগত বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম হলো- ক্রমিক বিভাগের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতিকে তার নিকটতম উপজাতির কোনো ধাপ বাদ দিয়ে যৌক্তিক বিভাগ করা হয়, তাহলে যে ত্রুটি বা অনুপপত্তি ঘটে তা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি।

উত্তর

উদ্দীপকে কাশেম মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে বলে যৌক্তিক বিভাগ। কোনো একটি বৃহত্তম শ্রেণিকে তার অন্তর্গত ও ক্ষুদ্রতম শ্রেণিকে বিভক্ত করা বা একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগের মুখ্য বিষয়। এই বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। কখনোই একাধিক মূলসূত্র গ্রহণ করা যাবে না। উদ্দীপকের কাশেম মিয়া জমি ভাগ করার সময় যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম অনুসরণ করে যেকোনো একটি নীতি অর্থাৎ উর্বরতার ভিত্তিতে জমি ভাগ করছেন। তিনি উর্বরতার ভিত্তিতে জমিকে 'উর্বর' ও 'অনুর্বর' এই দুই ভাগে ভাগ করেছেন। এখানে কাশেম মিয়া তার জমি ভাগ করার মূলসূত্র একটি ছিল, তাই এখানে যৌক্তিক বিভাগের সঠিক প্রয়োগ ঘটেছে।

উত্তর

আমার মতে, তরমুজ ভাগ করার ক্ষেত্রে কাশেম মিয়া যৌক্তিক বিভাগের সঠিক বা যথার্থ নিয়ম পালন করেননি। যৌক্তিক বিভাগের একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময়ে একটা হবে। অর্থাৎ কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করতে হলে একই সময়ে যে কোনো একটি মূলসূত্র গ্রহণ করতে হবে। যেমন- 'মানুষ' নামক জাতিকে বিভক্ত করতে যেকোনো একটি মূলসূত্র যেমন- 'সততা' বা 'শিক্ষা' এর ওপর নির্ভর করে 'সৎ মানুষ' এবং 'অসৎ মানুষ' বা 'শিক্ষিত মানুষ' বা 'অশিক্ষিত মানুষ' এভাবে বিভক্ত করতে হবে। কিন্তু কোনোভাবেই একটার বেশি সূত্রের ওপর নির্ভর করে বিভক্ত করা যাবে না। উল্লিখিত উদ্দীপকে কাশেম মিয়া তরমুজকে ভাগ করতে গিয়ে একই সাথে বড়, গোলাকার ও (সবুজ) রঙের ভিত্তিতে ভাগ করেছেন। যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময়ে একটি মাত্র হতে হবে, যা কাশেম মিয়ার বিভাগকরণের ক্ষেত্রে দেখা যায় না। তিনি একই সাথে কয়েকটা আকার (বড়), আকৃতি (গোলাকার) এবং রং (সবুজ)-এর ওপর নির্ভর করে তরমুজকে ভাগ করেছেন, যা যৌক্তিক নিয়মের বিরোধী। এভাবে কয়েকটি সূত্রের ওপর নির্ভর করে 'তরমুজ'কে ভাগ করলে যৌক্তিক বিভাগটি সংকর বিভাগ দোষে দুষ্ট হবে। একটি জাতিবাচক পদকে তার অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করতে হলে যে কোনো একটি সূত্রকে মূলমূত্র হিসেবে গ্রহণ করতে হবে। বিষ্ণু উল্লিখিত উদ্দীপকে আমরা দেখি, কাশেম মিয়া 'তরমুজ'কে কয়েকটি সূত্রের ওপর নির্ভর করে ভাগ' করেছেন। অতএব, তরমুজ ভাগ করার ক্ষেত্রে কাশেম মিয়া যৌক্তিক বিভাগের সঠিক বা যথার্থ নিয়ম পালন করেননি।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।