ছক-২ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: ছক-২ এ মানুষকে তার অন্তর্গত বাংলাদেশি ও অবাংলাদেশি নামক দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করায় এটি দ্বিকোটিক বিভাগ বিষয়টিকে নির্দেশ করে। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে।' দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি দুটি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়, না। এটি একটি সহজ-সরল প্রক্রিয়া। ছক-২ এ মানুষ জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতি অর্থাৎ বাংলাদেশি ও অবাংলাদেশি উপজাতিতে ভাগ করা হয়েছে। এই বিভাজনের সময় উপজাতি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়নি। সুতরাং এটি দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের সব নিয়ম অনুসরণ করে। ফলে এই বিভাগ প্রক্রিয়ায় কোনো অনুপপত্তি ঘটে না। এই বিভাগ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম 'বিরোধ নিয়ম' ও 'নিমর্ধম নিয়ম' এর ওপর নির্ভরশীল।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর