ছক-১ এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: ছক-১ এ বাংলাদেশকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগে ভাগ করায় বাংলাদেশের প্রকৃত বিভাগের সংখ্যার চেয়ে কম উল্লেখ করা হয়েছে। ফলে এ বিভাজন ত্রুটিপূর্ণ হয়েছে। ছক-১ এর বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করেছে। তৃতীয় নিয়মটি হলো- বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমান হতে হবে।' এই নিয়মটি লঙ্ঘন করে কোনো জাতির বিভাজনে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা বিভাজ্য জাতির সংখ্যার চেয়ে কম হলে বিভাগ ভ্রান্ত হয়। এরূপ বিভাগের নাম অব্যাপক বিভাগ অনুপপত্তি। ছক-১ এর বিভাজনে বিভাজ্য জাতি হলো বাংলাদেশ এবং বিভক্ত উপজাতিগুলো হলো ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগ। এই বিভাগ প্রক্রিয়ায় বাংলাদেশের সব বিভাগ উল্লেখ করা হয়নি। কয়েকটি বিভাগ বাদ পড়েছে। ফলে বিভক্ত বিভাগগুলোর সংখ্যা মিলিতভাবে বাংলাদেশের বিভাগের প্রকৃত সংখ্যার থেকে কম হয়েছে। এটি বিভাগের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে। ফলে এ বিভাগ প্রক্রিয়া ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাগের নাম অব্যাপক বিভাগ অনুপপত্তি। তাহলে বলা যায়, যেহেতু ছক-১ এর বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করেছে, সেহেতু এই বিভাগ প্রক্রিয়াটি যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এর যথার্থতা বিশ্লেষণ কর।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর