দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ শিক্ষককে যৌক্তিক বিভাগের নিয়মানুযায়ী গবেষক ও অগবেষক উপজাতিতে ভাগ করায় এই বিভাজনে কোনো ধরনের অনুপপত্তি ঘটেনি। আর দৃশ্যকল্প-২ এ পাখিকে ময়না, শালিক, বক ও চড়ুই উপজাতিতে ভাগ করা হয়েছে। দৃশ্যকল্প-২ এর বিভাজনে পাখির উপজাতিগুলোর মিলিত সংখ্যা পাখির সংখ্যার চেয়ে কম হওয়ায় 'অব্যাপক বিভাগ অনুপপত্তি' ঘটেছে। কারণ দৃশ্যকল্প-২ এর বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে। নিয়মটি হলো- 'বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যস্ত্যর্থের সমান হবে। এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতির বিভাগে বিভক্ত উপজাতিগুলোর সংখ্যা মিলিতভাবে বিভাজ্য জাতির সংখ্যার চেয়ে কম হলে বিভাগ ভ্রান্ত হয় এবং এরূপ বিভাগের নাম অব্যাপক বিভাগ অনুপপত্তি। দৃশ্যকল্প-২, এ পাখিকে ময়না, শালিক, বক, ও চড়ই উপজাতিতে ভাগ করায় এই বিভাজন প্রক্রিয়ায় পাখির অনেক উপজাতি বাদ পড়েছে। ফলে পাখির উপজাতিগুলোর মিলিত সংখ্যা পাখির সংখ্যার থেকে কম হয়েছে। এই বিভাগ প্রক্রিয়া উপরিউক্ত নিয়মটি লঙ্ঘন করেছে। ভ্রান্ত বিভাগ সৃষ্টি হয়েছে। এরূপ বিভাগের নাম অব্যাপক বিভাগ অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি …
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর