শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সুবিধাসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ছকচিত্রটিতে যৌক্তিক বিভাগের দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। নিম্নে দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. কোনো জাতি বা তার অন্তর্গত উপজাতিগুলো সম্পর্কে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলেও বিভাগ করতে কোনো অসুবিধা হয় না এবং এক্ষেত্রে কোনো অসম্পূর্ণ বিভাগ অনুপপত্তি ঘটারও সম্ভাবনা থাকে না। ২. দ্বিকোটিক বিভাগের একটি সুবিধা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যায় এ পদ্ধতিকে একটি নিখুঁত রূপানুসারী প্রক্রিয়া হিসেবে খুব সহজেই গ্রহণ করা যায়। ৩. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে সবসময়ই মধ্যম রহিত নিয়ম ও বিরোধ নিয়ম মানা হয়। যার কারণে এ প্রক্রিয়ায় সংকর বিভাগ বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটার কোনো সম্ভাবনা নেই। ৪. দ্বিকোটিক বিভাগের সকল নিয়মকানুনে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার সমস্ত নিয়ম অনুসৃত হয়। কারণ আমরা যখন মানুষকে 'ভদ্র' ও 'অভদ্র' এ দুটি উপজাতিতে ভাগ করি তখন 'ভদ্রতা' মূলসূত্রের ভিত্তিতেই করে থাকি। আবার 'ভদ্র' ও 'অভদ্র' বিরুদ্ধ পদ দুটিকে যখন যুক্ত করা হয়, তখন তা মানুষ পদের ব্যক্ত্যর্থের সমান হয়। তাছাড়া বিভক্ত উপজাতি দুটি পরস্পর বিরুদ্ধ হওয়াতে একটির সাথে অন্যটি কোনো অবস্থাতেই মিশে যেতে পারে না। তাই যৌক্তিক বিভাগ অনুযায়ী এটি নিঃসন্দেহে একটি দোষমুক্ত প্রক্রিয়া বলা যায়। ৫. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতি বা উপজাতিসমূহের যেকোনো স্তর থেকে কাজ শুরু করা যায়। আবার যেকোনো পর্যায়ে শেষও করা যায়। এতে বিভাগ প্রক্রিয়ায় কোনো রকম দোষ বা অনুপপত্তি ঘটে না। ৬. বিভক্তিকরণের মধ্যে দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি অত্যন্ত সহজ-সরল পদ্ধতি। কেননা এ পদ্ধতিতে বিভাজ্য পদটিকে সদর্থক ও নঞর্থক পদে বিভক্ত করতে হয় বলে কখনো কোনো জটিলতার সুযোগ থাকে না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সুবিধাসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

Dinajpur · 2024

উত্তর

Dichotomy শব্দের অর্থ কোনো কিছুকে দুইভাগে ভাগ করা।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে মূল জাতি ও বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। ক্ষুদ্রতম উপজাতি হলো এমন যার কোনো উপজাতি নেই। তাই যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে ক্ষুদ্রতম উপজাতিকে তার অন্তর্গত কোনো উপজাতিতে বিন্যস্ত করা যায় না। তাই ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে যে ছকচিত্রটি দেখানো হয়েছে তা যৌক্তিক বিভাগের দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করে। কেননা দ্বিকোটিক বিভাগে যে প্রক্রিয়ায় বিভাগ করা হয়ে থাকে আলোচ্য উদ্দীপকের ছকচিত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাই ছকচিত্রের মাধ্যমে দ্বিকোটিক বিভাগের ইঙ্গিত পাওয়া যায়। যৌক্তিক বিভাগে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে একটি মূলনীতি ও অনুযায়ী তার অন্তর্গত উপজাতিসমূহে ভাগ করা হয়। আর এ প্রক্রিয়া অনেকটা জটিল প্রকৃতির। কেননা এখানে বিভিন্ন নিয়মকানুন অনুসরণ করতে হয়। এ অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদেরা দ্বিকোটিক বিভাগ নামে একটি সহজ উপায় আবিষ্কার করেছেন। এ পদ্ধতির নাম হলো দ্বিকোটিক বিভাগ। ছিকোটিক বিভাগ হলো এমন একটি প্রকিয়া যেখানে কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। এদের মধ্যে একটি হয় সদর্থক এবং অন্যটি হয় নঞর্থক। উদ্দীপকের ছকচিত্রে 'জীব' জাতি পদটিকে দুটি বিরুদ্ধ উপজাতি 'মানুষ' ও 'অমানুষে' ভাগ করা হয়েছে। এখানে 'মানুষ' হলো সদর্থক। এবং 'অমানুষ' হলো নঞর্থক। দ্বিকোটিক বিভাগে বিভন্ন নিয়ম ছাড়াই সহজেই একটি শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। এ বিভাগ প্রক্রিয়া যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত। সুতরাং বলা যায়, উদ্দীপকের ছকচিত্রটি যৌক্তিক বিভাগের দ্বিকোটিক বিভাগকে নির্দেশিত করেছে।

উত্তর

উদ্দীপকের ছকচিত্রটিতে যৌক্তিক বিভাগের দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। নিম্নে দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. কোনো জাতি বা তার অন্তর্গত উপজাতিগুলো সম্পর্কে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলেও বিভাগ করতে কোনো অসুবিধা হয় না এবং এক্ষেত্রে কোনো অসম্পূর্ণ বিভাগ অনুপপত্তি ঘটারও সম্ভাবনা থাকে না। ২. দ্বিকোটিক বিভাগের একটি সুবিধা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যায় এ পদ্ধতিকে একটি নিখুঁত রূপানুসারী প্রক্রিয়া হিসেবে খুব সহজেই গ্রহণ করা যায়। ৩. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে সবসময়ই মধ্যম রহিত নিয়ম ও বিরোধ নিয়ম মানা হয়। যার কারণে এ প্রক্রিয়ায় সংকর বিভাগ বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটার কোনো সম্ভাবনা নেই। ৪. দ্বিকোটিক বিভাগের সকল নিয়মকানুনে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার সমস্ত নিয়ম অনুসৃত হয়। কারণ আমরা যখন মানুষকে 'ভদ্র' ও 'অভদ্র' এ দুটি উপজাতিতে ভাগ করি তখন 'ভদ্রতা' মূলসূত্রের ভিত্তিতেই করে থাকি। আবার 'ভদ্র' ও 'অভদ্র' বিরুদ্ধ পদ দুটিকে যখন যুক্ত করা হয়, তখন তা মানুষ পদের ব্যক্ত্যর্থের সমান হয়। তাছাড়া বিভক্ত উপজাতি দুটি পরস্পর বিরুদ্ধ হওয়াতে একটির সাথে অন্যটি কোনো অবস্থাতেই মিশে যেতে পারে না। তাই যৌক্তিক বিভাগ অনুযায়ী এটি নিঃসন্দেহে একটি দোষমুক্ত প্রক্রিয়া বলা যায়। ৫. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতি বা উপজাতিসমূহের যেকোনো স্তর থেকে কাজ শুরু করা যায়। আবার যেকোনো পর্যায়ে শেষও করা যায়। এতে বিভাগ প্রক্রিয়ায় কোনো রকম দোষ বা অনুপপত্তি ঘটে না। ৬. বিভক্তিকরণের মধ্যে দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি অত্যন্ত সহজ-সরল পদ্ধতি। কেননা এ পদ্ধতিতে বিভাজ্য পদটিকে সদর্থক ও নঞর্থক পদে বিভক্ত করতে হয় বলে কখনো কোনো জটিলতার সুযোগ থাকে না।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।