ছক-৩ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ছক-৩' এ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো বিশেষ ব্যক্তিকে তার অঙ্গ-পতঙ্গে ভাগ করে দেখানো হয়েছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ করা যায় না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে যদি কোনো বিশেষ বস্তুকে বা ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা হয় তখন বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'ছক-৩' এ যৌক্তিক বিভাগে 'রাসেল'কে হাত, পা, মাথা ইত্যাদি অঙ্গে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে একজন ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই 'ছক-৩' এর বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করে একজন ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। অতএব 'ছক-৩' এ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে এতে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-৩ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা…
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর