দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি। কোনো একটি মূলনীতির ওপর ভিত্তি করে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলো যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, বিভক্ত উপশ্রেণিগুলোয় একত্রিত ব্যস্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। এর অর্থ হলো মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয়, তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যস্ত্যর্থের সমান হতে হবে। যদি বিভাগের ক্ষেত্রে বিভাজ্য মূল জাতির ব্যস্ত্যর্থের তুলনায় বিভক্ত উপজাতিগুলোর ব্যস্ত্যর্থ বেশি হয়। তাহলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মাধ্যমে ত্রিভুজকে বিভক্ত করা হয়েছে। কিন্তু আমরা জানি, বায়ুর ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। যথা- সমবায়ু, সমদ্বিবাহু, ও বিষমবাহু। কিন্তু উদ্দীপকে অতিরিক্ত সমকোণী ত্রিভুজ সংযুক্ত করার কারণে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ ত্রিভুজের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর বিভাজন প্রক্রিয়ায় কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর