দৃশ্যপট-১ এ A ও B বক্সে উল্লিখিত বিষয় দ্বারা কোন বিভাগ প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ ও A বক্সে গুণগত বিভাগ ও B বক্সে অঙ্গগত বিভাগ প্রতিফলিত হয়েছে। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি কেবল জাতি বা শ্রেণিবাচক পদের ক্ষেত্র প্রযোজ্য। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে নয়। যৌক্তিক বিভাগের কতকগুলো নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী, কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু বস্তুকে। নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ বা গুণসমূহে ভাগ করা হলে দুই ধরনের অনুপপত্তি ঘটে। যথা- ১. গুণগত বিভাগ ও ২. অঙ্গগত বিভাগ অনুপপত্তি। উদ্দীপকের দৃশ্যপট-১ এর বক্স এ তে কম্পিউটারকে তার গুণসমূহে ভাগ করে দেখানো হয়েছে। যেহেতু কম্পিউটার কোনো জাতি নয় এটি একটি বস্তু এবং গুণসমূহে ভাগ করে দেখানো হয়েছে, তাই বক্সে গুণগত বিভাগ প্রতিফলিত হয়েছে। আবার ৪ বক্সে কম্পিউটারকে তার বিভিন্ন অংশে বা অঙ্গে বিভক্ত করে দেখানো হয়েছে। তাই ।। বক্সে অঙ্গগত বিভাগ অনুপপত্তি প্রতিফলিত হয়েছে।' সুতরাং উদ্দীপকের দৃশ্যপট-১ এর বক্সে গুণগত বিভাগ অনুপপত্তি এবং 13 বক্সে অঙ্গগত বিভাগ অনুপপত্তির প্রতিফলন ঘটেছে। উভয় বিভাগ প্রক্রিয়া যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী যথার্থ নয়। ফলে তাদের ক্ষেত্রে অনুপপত্তি তৈরি হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ A ও B বক্সে উল্লিখিত বিষয় দ্বারা কোন বিভাগ প্রতিফলিত হয়…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর