ছক-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ মানুষকে আস্তিক ও নাস্তিক উপজাতিতে ভাগ করার মাধ্যমে যৌক্তিক বিভাগ বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। একটিমাত্র নীতি বা সূত্রের ভিত্তিতে একটি জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণিসমূহে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে বিভাগ করা যায় না। ছক-১ মানুষ জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা হয়েছে। আবার যৌক্তিক বিভাগে একই সময় একটি মূলসূত্র গ্রহণ কর েহয়। ছক-১ এ মানুষ 'জাতিকে সৃষ্টিকর্তায় বিশ্বাসের ওপর ভিত্তি করে আস্তিক ও নাস্তিক এ দুই উপজাতিতে ভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে। জাতিটির ব্যক্ত্যর্থের সমান। যৌক্তিক বিভাগে উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয়। ছক-১ আস্তিক ও নাস্তিক উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এর বিষয়টি একটি যৌক্তিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর