ছক-২ এ নির্দেশিত বিষয়টি ছক-১ এর চেয়ে বেশি সুবিধাজনক- বিশ্লেষণ কর।
উত্তর: যছক-২ এ দ্বিকোটিক বিভাগ বিষয়টি এবং ছক-১ এ যৌক্তিক বিভাগ বিষয়টি নির্দেশিত হয়েছে। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি দুটি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। ছক-২ খাদ্যকে পুষ্টিকর ও অ-পুষ্টিকর এবং পুষ্টিকরকে সুস্বাদু ও অ-সুস্বাদু উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়নি। তা ছাড়া দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের সব নিয়ম অনুসরণ করে। ফলে এ বিভাজন প্রক্রিয়ায় কোনো অনুপপত্তি ঘটে না। কিন্তু ছক-১ এ নির্দেশিত যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার সময় উপজাতি সম্পর্কে বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়। তা ছাড়া যৌক্তিক বিভাগের কোনো একটি নিয়ম অমান্য করলে অনুপপত্তি ঘটে। এ বিশ্লেষণ থেকে বোঝা যায়, দ্বিকোটিক বিভাগ যৌক্তিক বিভাগের চেয়ে বেশি সুবিধাজনক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ এ নির্দেশিত বিষয়টি ছক-১ এর চেয়ে বেশি সুবিধাজনক- বিশ্লেষণ কর।
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর