শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটেছে। এই বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম লঙ্ঘন করেছে। চতুর্থ নিয়মটি হলো যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে, যাতে একে অপরের সাথে মিলেমিশে না যায়। এই নিয়মটির অর্থ হলো বিভক্ত উপজাতিগুলো একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা হবে, যেন একটি অন্যটির মধ্যে ঢুকে না পড়ে। অর্থাৎ একই সদস্য যেন একাধিক উপজাতির মধ্যে থাকতে না পারে। দৃশ্যকল্প-১ এ মানুষকে সত্যবাদী, সৌন্দর্যপ্রিয় ও ন্যায়পরায়ণ উপজাতিতে ভাগ করা হয়েছে। কিন্তু এই বিভাজনে উপজাতিগুলো একটি অপরটি থেকে আলাদা নয় বরং একে অপরের সাথে মিশে গেছে। কারণ যে সত্যবাদী, যে সৌন্দর্যপ্রিয়ও হতে পারে; আবার ন্যায়পরায়ণও হতে পারে। ফলে এই বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং বিভাজন ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাজনের নাম পরম্পরাঙ্গী অনুপপত্তি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষকে সত্যবাদী, সৌন্দর্যপ্রিয়, ন্যায়পরায়ণ ইত্যাদি উপজাতিতে বিভক্ত করা। দৃশ্যকল্প-২: একটি পেয়ারাকে রং, আকার, স্বাদ ইত্যাদি ভাগে বিভক্ত করা। দৃশ্যকল্প-৩: একটি লটকনকে বীজ, বোটা, খোসা ইত্যাদি ভাগে বিভক্ত করা।

Sylhet · 2024

উত্তর

যে বিভাজন প্রক্রিয়ায় বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা বিভাজ্য জাতির সংখ্যার চেয়ে কম হয় তাকে অব্যাপক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উপশ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা হয়। এক্ষেত্রে একটি জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে ভাগ করা হয়। কিন্তু সর্বনিম্ন উপজাতির ক্ষেত্রে দেখা যায়, এর অন্তর্গত কোনো উপজাতি বা উপশ্রেণি নেই। অর্থাৎ সর্বনিম্ন উপজাতির ব্যক্তার্থকে যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী ভাগ করা যায় না। তাই সর্বনিম্ন উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটেছে। এই বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম লঙ্ঘন করেছে। চতুর্থ নিয়মটি হলো যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে, যাতে একে অপরের সাথে মিলেমিশে না যায়। এই নিয়মটির অর্থ হলো বিভক্ত উপজাতিগুলো একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা হবে, যেন একটি অন্যটির মধ্যে ঢুকে না পড়ে। অর্থাৎ একই সদস্য যেন একাধিক উপজাতির মধ্যে থাকতে না পারে। দৃশ্যকল্প-১ এ মানুষকে সত্যবাদী, সৌন্দর্যপ্রিয় ও ন্যায়পরায়ণ উপজাতিতে ভাগ করা হয়েছে। কিন্তু এই বিভাজনে উপজাতিগুলো একটি অপরটি থেকে আলাদা নয় বরং একে অপরের সাথে মিশে গেছে। কারণ যে সত্যবাদী, যে সৌন্দর্যপ্রিয়ও হতে পারে; আবার ন্যায়পরায়ণও হতে পারে। ফলে এই বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং বিভাজন ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাজনের নাম পরম্পরাঙ্গী অনুপপত্তি।

উত্তর

দৃশ্যকল্প-২ এ গুণগত বিভাগ এবং দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগে ভাগ করা হয়েছে। বিধায় এ দুটি বিভাগই ত্রুটিপূর্ণ বিভাগ। কেননা দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ দুটি বিভাগই যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। এই নিয়মটি লঙ্ঘন কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণে ভাগ করলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে এবং কোনো অঙ্গে ভাগ করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। দৃশ্যকল্প-২ এ পেয়ারাকে গুণের ভিত্তিতে রং, আকার ও স্বাদ ইত্যাদিতে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়া প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে এবং বিভাগ ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাগের নাম গুণগত বিভাগ অনুপপত্তি এবং দৃশ্যকল্প-৩ এ লটকনকে বীজ, বোটা ও খোসার মাধ্যমে বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়াও প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে এবং বিভাগ ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাগের নাম অঙ্গগত বিভাগ অনুপপত্তি।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।