ছক-১ এ বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ মানুষকে শিক্ষিত মানুষ, সভ্য মানুষ ও সৎ মানুষ এ বিভক্ত করায় একের অধিক সূত্র বা নীতি প্রয়োগের মাধ্যমে সংকর বিভাগ অনুপপত্তি সংঘটিত হয়েছে। যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে, যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র বিভাগের মূলসূত্র গ্রহণ করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করে একই বিভাগে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করলে বিভাগ ভ্রান্ত হবে। এবং এরূপ বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি। ছক-১ এ মানুষকে শিক্ষিত মানুষ, সভ্য মানুষ ও সৎ মানুষে বিভক্ত করায় এই বিভাজনে শিক্ষা, সভ্যতা ও সততা তিনটি মূলসূত্র গ্রহণ করা হয়েছে। ফলে এই বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের উক্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং বিভাগ ভ্রান্ত হয়েছে। এরূপ বিভাগের নাম সংকর বিভাগ অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর