যৌক্তিক বিভাগের আলোকে ছক-২ ও ছক-৩ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: ছক-২ এ আমকে রসালো, মিষ্টি, হলুদ ইত্যাদি গুণে ভাগ করা হয়েছে এবং ছক-৩ এ গাছকে শাখা, পাতা, মূল ইত্যাদি অঙ্গে ভাগ করা হয়েছে বিধায় এ দুটি বিভাগই ত্রুটিপূর্ণ বিভাগ। কেননা ছক-২ ও ছক-৩ এ দুটি বিভাগই যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে। একই নিয়ম লঙ্ঘন করলেও এই নিয়মের কারণেই একটি অন্যটি থেকে ভিন্ন। যৌক্তিক বিভাগের একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। এই নিয়মটি লঙ্ঘন কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণে ভাগ করলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে এবং কোনো অঙ্গে ভাগ করলে 'অঙ্গগত বিভাগ অনুপপত্তি' ঘটবে। ছক-২ এ আমকে গুণের ভিত্তিতে রসালো, মিন্টি ও হলুদ এ ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়া উপরিউক্ত নিয়মটি লঙ্ঘন করেছে। এই বিভাজন প্রক্রিয়া ভ্রান্ত হয়েছে এবং এরূপ বিভাগের নাম গুণগত বিভাগ অনুপপত্তি। অন্যদিকে ছক-৩ গাছকে অঙ্গের ভিত্তিতে শাখা, পাতা ও মূলে এ ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়াও উপরিউক্ত নিয়মটি লঙ্ঘন করেছে। এ বিভাজন প্রক্রিয়াও ভ্রান্ত হয়েছে এবং এরূপ বিভাগের নাম অঙ্গগত বিভাগ অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক বিভাগের আলোকে ছক-২ ও ছক-৩ এর পার্থক্য বিশ্লেষণ কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর