উদ্দীপকে বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের 'দ্বিকোটিক বিভাগ' বিষয়কে প্রকাশ করেছে।ব্যাখ্যা করা হলো- এখানে 'প্রাণী' জাতিকে তার অন্তর্ভুক্ত যেসব উপজাতিতে ভাগ করা হয়েছে সেগুলো পরস্পর বিরুদ্ধ পদ। "কোন জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে।" দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। এ উপজাতির কোনো একটির মধ্যে বিশেষ কোনো গুণের উপস্থিতি বুঝালে অন্যটির মধ্যে অনুপস্থিতি বোঝায়। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সমন্ধে কোন বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এ। প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম 'বিরোধ নিয়ম' ও 'মধ্যমরহিত নিয়ম'-এর উপর নির্ভরশীল।উদ্দীপকে 'প্রাণী' জাতিকে প্রথমে তার অন্তর্গত মানুষ ও অমানুষ উপজাতিতে ভাগ করা হয়েছে। তারপর 'মানুষ' কে আবার বাংলাদেশি ও অবাংলাদেশি উপজাতিতে ভাগ করা হয়েছে। এ উপজাতিগুলো- প্রত্যেকেই বিচ্ছেদক এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধ পদ। সুতরাং এ বিভাগ প্রক্রিয়াটি হলো দ্বিকোটিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে প্রকাশ করেছে? …
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর