উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রবি মানুষকে বিভিন্ন গুণে ভাগ করায় সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে ভাগ করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করেযৌক্তিক বিভাগ করা যায়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো শ্রেণিবাচক পদের বিভাজনের ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।উদ্দীপকের রবি 'মানুষ' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে সততা, বিদ্যা, উচ্চতা- এ তিনটি মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করেছে। যেহেতু রবি একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করেছে, তাই বলা যায়, রবির যৌক্তিক বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় কোন অনুপপত্তি ঘটেছে? …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর