উদ্দীপকে শিমুল ও রুমা-এর, বিভক্তকরণে সৃষ্ট অনুপপত্তির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শিমুলের বিভক্তিকরণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি এবং রুমার বিভক্তিকরণে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের শিমুল একটি গাছকে তার মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদিতে ভাগ করেছে। এখানে শিমুল একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন অঙ্গে - ভাগ করেছে। অথচ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো একটি বিশেষ বস্তুকে বা ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। যেহেতু উদ্দীপকের শিমুল যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করেছে, তাই শিমুলের বিভাগে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, উদ্দীপকের রুমা কাচকে ঘনত্ব, ভঙ্গুরতা, স্বচ্ছতা ইত্যাদি বিভিন্ন গুণে ভাগ করেছে। এখানে রুমা একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করেছে। অথচ যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। যেহেতু উদ্দীপকের রুমা যৌক্তিক বিভাগের নিয়ম অমান্য করে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করেছে, তাই রুমার বিভাগে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুল ও রুমা-এর, বিভক্তকরণে সৃষ্ট অনুপপত্তির তুলনামূলক বিশ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর