দৃশ্যপট-২-এ প্রতিফলিত বিভাগের সুবিধাগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-২-এর যৌক্তিক বিভাগের মাধ্যমে দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। নিচে এর সুবিধাগুলে ব্যাখ্যা করা হলো-দৃশ্যপট-২-এ বিজ্ঞানী পদটিকে প্রথমে উদ্ভিদবিজ্ঞানী ও অ-উদ্ভিদবিজ্ঞানী এই দুইভাগে ভাগ করা হয়েছে। এরপর উদ্ভিদবিজ্ঞানীকে দেশপ্রেমিক ও অদেশপ্রেমিক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাই এই প্রক্রিয়ার মাধ্যমে দ্বিকোটিক বিভাগ প্রতিফলিত হয়েছে। কেননা দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো একটি জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। এখানে বিভাজনের ক্ষেত্রে কোনো বাস্তব গুণের প্রয়োজন হয় না। এক্ষেত্রে একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। যার একটি সদর্থক পদ এবং অন্যটি নঞর্থক পদ। এই প্রক্রিয়ায় কোনো নীতি বা শ্রেণিকে বিভক্ত করা হলেও যৌক্তিক বিভাগের কোনো নিয়ম লঙ্ঘন হয় না। তাই দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ায় কোনো ভ্রান্তি হয় না বিধায় কোনো অনুপপত্তির সম্ভাবনা থাকে না। এ বিভাগ প্রক্রিয়ায় কোনো বাস্তব। অভিজ্ঞতার প্রয়োজন হয় না।দৃশ্যপট-২-এ প্রতিফলিত বিভাগের নাম হলো দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগের সুবিধাগুলো হলো- দ্বিকোটিক বিভাগের শ্রেণিবিভাগ প্রক্রিয়া নিখুঁত ও নির্ভুল হওয়ার ফলে এ বিভাগে কোনো অনুপপত্তি ঘটে না। এটি একটি সহজ-সরল প্রক্রিয়া এবং বিভাগের জন্য বাস্তব কোনো জ্ঞান থাকা আবশ্যক নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২-এ প্রতিফলিত বিভাগের সুবিধাগুলো ব্যাখ্যা কর।
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর