দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ যৌক্তিক বিভাগের 'অতিব্যাপক বিভাগ' ও দৃশ্যকল্প-৩ এ 'অব্যাপক বিভাগ' বিষয়ের ইঙ্গিত রয়েছে। এ উভয়ই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়া। এ উভয় বিভাগ প্রক্রিয়াই যৌক্তিক বিভাগের একই নিয়ম ভিন্নভাবে লঙ্ঘন করেছে।অতিব্যাপক বিভাগ : যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" অর্থাৎ বিভাজ্য জাতির সংখ্যা ও বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা সমান হতে হবে। কোনো বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অতিব্যাপক বিভাগ।অব্যাপক বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" একটি বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অব্যাপক বিভাগ। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩-এর মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর