উদ্দীপকে কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিভাজন প্রক্রিয়ার দ্বিকোটিক বিভাগ প্রতিফলিত হয়েছে।ব্যাখ্যা করা হলো- কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। দ্বিকোটিক বিভাগ একটি আকারগতপ্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সম্বন্ধে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি মৌলিক নিয়ম বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়ম এর ওপর নির্ভরশীল। তেমনি উদ্দীপকে মানুষ জাতিকে প্রথমে, তার অন্তর্গত বাংলাদেশি ও অ- বাংলাদেশি উপজাতিতে ভাগ করা হয়েছে। তারপর 'বাংলাদেশি' কে আবার ধনী ও অধনী উপজাতিতে ভাগ করা হয়েছে। এ উপজাতিগুলো প্রত্যেকেই বিচ্ছেদক এবং পরস্পর বিরুদ্ধ পদ। তাই বলা যায় যে, এ বিভাগ প্রক্রিয়াটি হলো দ্বিকোটিক বিভাগ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর