প্রদত্ত বিভাগ এবং যৌক্তিক বিভাগের মধ্যে মিল ও অমিল দেখাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত বিভাগ হলো দ্বিকোটিক বিভাগ। নিচে দ্বিকোটিক বিভাগ ও যৌক্তিক বিভাগের মধ্যে মিল ও অমিল দেখানো হলো- মিল: ⦿ দ্বিকোটিক বিভাগ ও যৌক্তিক বিভাগ এরা উভয়ই জাতিবাচক পদকে বিভক্ত করে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। ⦿ এ উভয় বিভাজন প্রক্রিয়ায় একটি মাত্র নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে বিভাজন ক্রিয়া সম্পন্ন করে থাকে। ⦿ দ্বিকোটিক বিভাগ ও যৌক্তিক বিভাগ উভয়ই একটি আকারগত প্রক্রিয়া। ⦿ এ উভয় বিভাজন প্রক্রিয়াই পদের ব্যক্ত্যর্থের ধারণার ওপর প্রতিষ্ঠিত অমিল: ⦿ দ্বিকোটিক বিভাগে বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ। কিন্তু যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ নয়। ⦿ দ্বিকোটিক বিভাগে উপজাতি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান প্রয়োজন হয় না। কিন্তু যৌক্তিক বিভাগে উপজাতিগুলো সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান প্রয়োজন হয়। ⦿ দ্বিকোটিক বিভাগে পরস্পর বিরুদ্ধ পদ বসালেই বিভাজন ক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু যৌক্তিক বিভাগে একগুচ্ছ নিয়ম দ্বারা বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ⦿ দ্বিকোটিক বিভাগে কখনোই দুইয়ের অধিক উপজাতি হবে না। কিন্তু যৌক্তিক বিভাগে উপজাতির সংখ্যা দুইয়ের অধিক হতে পারে। উপরের আলোচনার পর বোঝা যাচ্ছে দ্বিকোটিক বিভাগ ও যৌক্তিক বিভাগের মধ্যে মিল ও অমিল উভয়ই আছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত বিভাগ এবং যৌক্তিক বিভাগের মধ্যে মিল ও অমিল দেখাও।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর