চিত্র-২-এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এ বিভাজন প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো- যৌক্তিক বিভাগে একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ করা যায় না। বিভাগের এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে তার গুণে বিভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকে চিত্র-২ এ মাসুদ নামে একজন বিশেষ ব্যক্তিকে বুদ্ধিমান, মেধাবী, নিখুঁত এসব গুণে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায়, এখানে একজন বিশেষ ব্যক্তিকে তার বিভিন্ন গুণে বিভাজন করার ফলে বিভাগটিতে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২-এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর