চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
উত্তর: চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। কোনো একটি জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের যে নিয়ম রয়েছে সেগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ একই সময় একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপকের চিত্র-১ এ দেখা যাচ্ছে, মানুষ পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে পরিশ্রম, অলস ও অসৎ- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। ফলে এতে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই বলা যায় যে,চিত্র-১ এ সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটিতে সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর