চিত্র-১ যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম অনুসারে বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১ যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম অনুসারে বিশ্লেষণ করা হলো-যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম হলো- যৌক্তিক বিভাগে উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে যাতে এগুলো একে অপরের সাথে মিলেমিশে না যায়। এ নিয়মের অর্থ হলো বিভক্ত উপজাতিগুলো এমন ধরনের হতে হবে যেন তাদের একটি অপরটি থেকে সম্পূর্ণ পৃথক হয় এবং একটি অপরটির মধ্যে ঢুকে না পড়ে। অর্থাৎ একই সদস্য যেন একাধিক উপজাতির মধ্যে থাকতে না পারে। এ নিয়মটি অমান্য করলে বিভক্ত উপজাতিগুলো মিলেমিশে যাবে। ফলে বিভাগ ভ্রান্ত হবে এবং এরূপ বিভাগের নাম 'পরম্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। উদ্দীপকে মানুষকে সৎ, বিদ্বান, ও দীর্ঘকায় – এ তিন - ভাগে বিভক্ত করা হয়েছে। এ বিভাজনে বিভক্ত উপজাতিগুলো সৎ, বিদ্বান ও দীর্ঘকায় পরস্পর বিচ্ছেদক নয় বরং একে অপরের সাথে মিশে গেছে। কারণ যে মানুষ সৎ হয় সে বিদ্বানও হতে পারে আবার দীর্ঘকায়ও হতে পারে। উদ্দীপকের'এ বিভাজন প্রক্রিয়া যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম লঙ্ঘন করেছে। ফলে বিভাগটি ভ্রান্ত হয়েছে এবং 'পরম্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি' সংঘটিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম অনুসারে বিশ্লেষণ কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর