উদ্দীপকে ছক নং ১-এ কোন ধরনের অনুপপত্তিকে নির্দেশ করা হয়েছে? যৌক্তিক বিভাগের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ছক-১' অব্যাপক বিভাগ অনুপপত্তিকে নির্দেশ করে। যৌক্তিক বিভাগের আলোকে ব্যাখ্যা করা হলো-কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল শ্রেণি এবং বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে যখন কোনো পদের বিভাগে বিভাজ্য মূল শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। তেমনি উদ্দীপকের 'ছক-১' এর যৌক্তিক বিভাগে 'বাংলাদেশ' কে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে ভাগ করা হয়েছে বিধায় মূল শ্রেণির ব্যক্তার্থের চেয়ে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্ত্যর্থ কম হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের 'ছক-১' এর মাধ্যমে অব্যাপক বিভাগ অনুপপত্তি নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক নং ১-এ কোন ধরনের অনুপপত্তিকে নির্দেশ করা হয়েছে? যৌক্তিক…
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর