ছকে প্রতিফলিত বিভাগের সুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছকের দ্বারা দ্বিকোটিক বিভাগ নির্দেশিত হয়েছে। নিচে দ্বিকোটিক বিভাগের বিভিন্ন রকম সুবিধা বিশ্লেষণ করা হলো-১. দ্বিকোটিক বিভাগে সংশ্লিষ্ট জাতি বা তার অর্ন্গত উপজাতিগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।২. দ্বিকোটিক বিভাগে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার সব নিয়মই অনুসৃত হয়। ফলে এতে কোনরূপ অনুপপত্তি সংঘটিত না হওয়ায় বিভাগের ভ্রান্ত হওয়ার কোন সম্ভাবনা দেখা দেয় না।৩. দ্বিকোটিক বিভাগ সহজ সরল একটি পদ্ধতি। কারণ এ পদ্ধতিতে বিভাজ্য পদটিকে সদর্থক ও নঞর্থক, কেবল এ দুটি পদে বিভক্ত করতে হয় বলে এ ক্ষেত্রে কোনরূপ জটিলতা সৃষ্টি হয় না।৪. দ্বিকোটিক বিভাগ বিরোধবোধক ও নির্মধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত বিধায় বিভাগ প্রক্রিয়ায় ভুল হওয়ার কোনরূপ আশঙ্কাই থাকে না।৫. দ্বিকোটিক বিভাগে জাতি বা উপজাতিসমূহের যে কোন স্তর থেকে বিভাজন প্রক্রিয়া শুরু করা যায় এবং যে কোন পর্যায়ে তা শেষ করা যায়। এতে বিভাগ প্রক্রিয়াটিতে কোন ধরণের দোষ ঘটে না।৬. নিখুত ও রূপানুসারী প্রক্রিয়া হিসেবে দ্বিকোটিক বিভাগের ব্যবহার ও প্রয়োগ অত্যন্ত সহজ। এ রূপ ক্ষেত্রে কোনরূপ বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছকে প্রতিফলিত বিভাগের সুবিধা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর