১ম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ১ম দৃশ্যকল্পে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের বিভক্তকরণে একটি সূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক সূত্র অনুসরণ করা হয়, তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। আর এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন- মানুষ জাতিকে অসৎ, কালো ও জ্ঞনহীন- এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র অনুসরণ করা হয়েছে।তেমনি উদ্দীপকের ১ম দৃশ্যকল্পে মানুষ পদকে সভ্য, সৎ ও শিক্ষিত- এরূপ তিনটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে। এ বিভক্তকরণ প্রক্রিয়ায় সভ্যতা, সততা ও শিক্ষা নামক তিনটি সূত্র অনুসরণ করা হয়েছে। যার ফলে তাই বলা যায় উদ্দীপকের ১ম দৃশ্যকল্পের দৃষ্টান্তে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
১ম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর