২য় দৃশ্যকল্পে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে সে বিষয়ের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: ২য় দৃশ্যকল্পে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে সে বিষয়টি হলো দ্বিকোটিক বিভাগ। নিচে এ বিভাগের সুবিধা ও অসুবিধাসমূহ বিশ্লেষণ করা হলো-দ্বিকোটিক বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক বিভাগ ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না। এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এতে সংকর বিভাগ বা পরস্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তিও ঘটে। বস্তুত দ্বিকোটিক বিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জাতিবাচক পদটিকে শুধু হ্যাঁ- বাচক ও না-বাচক পদে বিভক্ত করতে হয়। যেমন- ২য় দৃশ্যকল্পের প্রতিটি বিভাজ্য পদগুলো হ্যাঁ-বাচক বা না-বাচক হিসেবে বিভক্ত করা হয়েছে। তাই যেকোনো ব্যক্তি কোনো নিয়ম ছাড়াই এই বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। দ্বিকোটিক বিভাগের কিছু অসুবিধা রয়েছে। এ বিভাগের নঞর্থক পদটি বাস্তবভিত্তিক নয়। সে পদ থেকে নির্দিষ্ট করে কিছু জানা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
২য় দৃশ্যকল্পে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে সে বিষয়ের সুবিধা ও অসুবিধাগুলো…
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর