দৃশ্যকল্প-১ এ কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের ইঙ্গিত রয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-একটি মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। কোনো পদকে বিভাজন করার ক্ষেত্রে এ বিভাগে অবশ্যই একটি মূলনীতি অনুসরণ করতে হয়। যেমন- শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত এ দুটি উপজাতিতে ভাগ করা যায়। আবার সততার ভিত্তিতে সৎ ও অসৎ এ দুটি উপজাতিতেও ভাগ করা যায়।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ কীট-পতঙ্গের কার্যকারিতার ভিত্তিতে উপকারী কীট-পতঙ্গ' ও অপকারী কীট-পতঙ্গ এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি নীতির আলোকে কীট-পতঙ্গকে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায় যে,একটি নীতি অনুসরণ করার কারণে এটি যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর