চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। ৪
উত্তর: চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটি হলো যৌক্তিক বিভাগ । নিচে পাঠ্যবইয়ের আলোকে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো-একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যুক্তিবিদ ভোলানাথ রায় বলেন, নির্দিষ্ট নীতি বা সূত্রের ভিত্তিতে কোনো জাতি বা উচ্চতর শ্রেণিকে তার অন্তর্ভুক্ত উপজাতি বা নিম্নতর শ্রেণিতে বিভক্ত করাই হলো যৌক্তিক বিভাগ। যেমন- চিত্র-১ এ উল্লেখিত মানুষ একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদ। এ পদকে সততা নামক মূলনীতির ভিত্তিতে সৎ মানুষ ও অসৎ মানুষ এ দুটি উপজাতিতে বা উপশ্রেণিতে ভাগ করা যায়। এরূপ বিভক্তকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ।যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যস্তার্থ পরস্পর সমান হয়। পাশাপাশি বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয়, যেন একটির সঙ্গে অন্যটি মিশে না যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ এর বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। ৪
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর