চিত্র-১ ও চিত্র-২ এ যৌক্তিক বিভাগে কোন কোন অনুপপত্তি সৃষ্টি হয়েছে? তোমার মত ব্যক্ত করো।
উত্তর: চিত্র-১ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি এবং চিত্র-২ এ গুণগত বিভাগ অনুপপত্তি সৃষ্টি হয়েছে । নিচে আমার মত ব্যক্ত করা হলো- কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের পরিবর্তে বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করা হলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। চিত্র-১ এ ফুল পদকে তার বৃত্তাংশ, পাপড়ি, পরাগ নামক অঙ্গে ভাগ করা হয়েছে। এ কারণে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।অপরদিকে, কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের পরিবর্তে বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। চিত্র-২ এ আপেলকে তার স্বাদ, বর্ণ, গন্ধ এরূপ বিভিন্ন গুণে বিভক্ত করার কারণে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা আপেল কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদ নয় বরং একটি বিশিষ্ট ফলের নাম। এ ধরনের অনুপপত্তিকে যুক্তিবিদরা গুণগত বিভাগ অনুপপত্তি বলে চিহ্নিত করেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এ যৌক্তিক বিভাগে কোন কোন অনুপপত্তি সৃষ্টি হয়েছে? …
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর