প্রথম ও দ্বিতীয় বন্ধুর বক্তব্যে কোন কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম বন্ধুর বক্তব্যে অব্যাপক বিভাগ এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগ হলো কোনো একটি শ্রেণিবাচক পদের যে ব্যক্ত্যর্থ রয়েছে যৌক্তিক বিভাগে সেই ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিরা উপশ্রেণিতে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে অর্থাৎ মূল শ্রেণিটিকে যেসব উপশ্রেণিতে ভাগ করা হয় তাদের সকলের একত্রিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণিটির ব্যক্ত্যর্থের সমান হতে হবে। তা না হলে বিভাগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হবে। যদি উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্তার্থ বিভাজ্য শ্রেণির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। অর্থাৎ যৌক্তিক বিভাগে কোনো উপশ্রেণি যদি বাদ পড়ে যায় তাহলে শ্রেণির ব্যক্ত্যর্থ সমান হবে না এবং অব্যাপক বিভাগ অনুপপত্তি হবে। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে ত্রিভুজের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে কেবল মাত্র সমবাহু ও সমদ্বিবাহু এই দুই ভাগে ভাগ করেছে। কিন্তু এখানে বিষমবাহু ত্রিভুজটি বাদ পড়ায় প্রথম বন্ধুর বক্তব্যে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। তদ্রুপ-দ্বিতীয় বন্ধুর বক্তব্যেও বিভাগ প্রক্রিয়ার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ এখানে ত্রিভুজের যে বিভক্ত করা হয় তার অন্তর্গত উপশ্রেণির সঙ্গে উক্ত শ্রেণির অতিরিক্ত বর্গক্ষেত্র উপশ্রেণিকে ধরা হয়েছে। যার ফলে এখানে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রথম ও দ্বিতীয় বন্ধুর বক্তব্যে কোন কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর