উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগ দিকটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে একই সময় মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। একটি জাতিকে সহজে বিন্যস্ত করার জন্য যুক্তিবিদ বেনথাম একটি সহজ পদ্ধতির প্রচলন করেন যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এই বিভাগ প্রক্রিয়ায় কোনো বস্তুর গুণের প্রয়োজন হয় না। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতিকে তার অন্তর্গত বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। এটি একটি আকারগত প্রক্রিয়া। এখানে একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয় যার একটি সদর্থক এবং অন্যটি নঞর্থক পদ। তেমনি উদ্দীপকে 'মেরুদণ্ডী প্রাণী' নামক জাতিবাচক পদটিকে 'মানুষ ও অমানুষ' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে- এরপর 'মানুষ' জাতিবাচক পদটিকে আবার 'ছাত্র ও অছাত্র' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। এরপর ছাত্র পদটিকে 'মেধাবি ও অমেবাধাবী' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে ভাগ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর